ঢাকা শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ১৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে পদপ্রার্থী সাবেক ইউপি সদস্য বকুল বেগম

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৯.২৩ এ.এম
জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে পদপ্রার্থী সাবেক ইউপি সদস্য বকুল বেগম
www.dailyranggaprovat.com

রফিকুল ইসলাম রনি : বরিশালের বাবুগঞ্জ  উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে আবারও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক ইউপি সদস্য মোছাঃ বকুল বেগম। তাঁকে ঘিরে স্থানীয়ভাবে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা।

বকুল  বেগম এর আগে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ তাঁদের খোঁজখবর নিচ্ছেন।

বকুল  বেগমের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করবেন। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আন্তরিক ভূমিকা রাখবেন।

তিনি আরও জানান, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখাই তাঁর মূল লক্ষ্য। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।

বকুল বেগম আগরপুর  গ্রামের বাসিন্দা ইউনুস হাওলাদারের সহধর্মিণী।  নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের দোয়া ও সহযোগিতা কামনা করছেন। 

তার সমর্থকরা জানান, বকুল  বেগম একজন যোগ্য প্রার্থী। তিনি আবার দ্বিতীয় বার ইউপি সদস্য পদে  নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।