ঢাকা শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৫১ পি.এম
কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি :

​নিজস্ব সংবাদদাতা কচুয়া বাগেরহাট 

কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

​বৃস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় কলেজের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম শেখ। বাংলা বিভাগের প্রভাষক সুযষ কান্তি মণ্ডলের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন এবং জামায়াতে ইসলামী নেতা মোঃ জুবায়ের হোসেন রানা।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, "শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।"

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, সহকারী অধ্যাপক অশোক কুমার রায়, প্রভাষক সমীর কান্তি বাড়ুই, প্রভাষক বিমল কৃষ্ণ বাড়ৈ, প্রভাষক হান্নান নকীব, প্রভাষক কৃষ্ণ পদ দাম এবং যমুনা গোলদারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং কলেজের বিভিন্ন নিয়মকানুন তুলে ধরেন।

​অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।