ঢাকা সোমবার ১২ অক্টোবর ২০২৬ ২৭ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কুলশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন গণমাধ্যম কর্মী

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, রোববার, সময়ঃ ০৮.৪১ পি.এম
কুলশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন গণমাধ্যম কর্মী
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এস এম কাশেম, তিনি জি ২৪ নিউজ এর স্টাফ রিপোর্টার এবং সম্মিলিত সাংবাদিক পরিষদ ঢাকা মহানগর শাখার প্রচার এবং প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন  ।

সভাপতি নির্বাচনের এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সেলিম হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন আবু রেজা রব্বি কামাল, শিহাব, আর্মিষ্ঠান সরদার, মনিরুল ইসলাম মনা এবং বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।

সভাপতি হিসেবে এস এম কাশেম নির্বাচিত হওয়ায় উপস্থিত ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানান। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা।

বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা নিয়ে নতুন সভাপতির দায়িত্ব পালনকে ঘিরে এলাকায় ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।