ঢাকা বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদা উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.৩৯ পি.এম
তেরখাদা  উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে খুলনার তেরখাদা উপজেলায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (UMCC) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  ১৭ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা  পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজ্  তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত 'প্রত্যাশা-২' প্রকল্পের আওতায় তেরখাদা উপজেলায় অভিবাসন ব্যবস্থাপনা ও সেবাপ্রদান কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রাইটস যশোর কাজ করছে।

সভায় উপজেলা পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনা জোরদার করা, অভিবাসন প্রত্যাশীদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সঠিক তথ্য ও দিক নির্দেশনা প্রদান এবং বিদেশ ফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন,  তেরখাদা  উপজেলায় অনিয়মিত উপায়ে বিদেশ যাওয়ার প্রবনতা সবচেয়ে বেশি। সুতরাং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি তথ্য প্রাপ্তি ও রেফারেল ব্যবস্থাপনার জন্য উপজেলা পর্যায়ে একটি গুরুত্বপুর্ন হাব হতে পারে।

সভায় অভিবাসন-সংক্রান্ত তথ্য ও সেবা সহজলভ্য করা, বিদেশ ফেরত অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসন-সংশ্লিষ্ট সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা তেরখাদা উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়ন এবং অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেন।

নিয়মিত অভিবাসন ব্যবস্থানা ও টেকসই পুনঃএকত্রীকরণে শক্তিশালী সেবা ব্যবস্থা বাস্তবায়ন করতে ইউনিয়ন তথা কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানোর উপর সভাপতি থেকে সকল অংশীজন জোর দেন।

কমিটি গঠন সভায় আলোচনার মাধ্যমে নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্থ প্রত্যাগত অভিবাসী ও তাদের পরিবারের জন্য পরিসেবা বৃদ্ধিতে রেফারেল ব্যবস্থা জোরদার করনে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ  মোঃ মুজাহিদুল ইসলাম, তেরখাদা থানার  ওসি তদন্ত মোঃ  কবির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক  চৌধুরী কাওছার আলী, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ও উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমডি আব্দুল হাই, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, বিশিষ্ট সমাজসেবক    চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা তথ্য সেবা অফিসার তাসলিমা খাতুন, রাইটস যশোর প্রতিনিধি আয়শা আক্তার, আইওএম প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান ও জ্যোতি মোদক। প্রবাসী কল্যাণ ব্যাংক এর ম্যানেজার মো: হাসানুজ্জামান,প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী -পরিচালক মোঃ খালেদুর রহমান।  সভায়  এছাড়া বিভিন্ন  শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।