ঢাকা বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.৪১ পি.এম
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় কালিগঞ্জ  উপজেলা বিএনপির  ডাকবাংলা মোড় কার্যালয়ে সাংগঠনিক সভার আয়োজন করা হয় ।জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী আলাউদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্ট ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়নের সভাপতি সোহেল রানা,বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস ও সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাইলুজ্জামান খান, রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলী সহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত করতে হবে। দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, রাজনৈতিক দমন-পীড়ন, গণতান্ত্রিক অধিকার হরণ এবং ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করার যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে, তা থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের বিভেদ, গ্রুপিং কিংবা ব্যক্তি স্বার্থ যেন দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে দলকে আরও শক্তি শালী করার আহ্বান জানান তিনি।সভায় বিশেষ ভাবে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় বিশেষ বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।