ঢাকা বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.৪২ পি.এম
ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী নিহত ও অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা রাহা বাড়ির সামনে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৪৭),ও তার  স্ত্রী  হান্না সরকার (৪৪)। এ ঘটনায় তমা রাহা নামে স্থানীয় এক তরুণী আহত হয়েছেন।

পুলিশ ও  হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রিবাহী বাসের (বগুড়া-জ-১১-০০৩৮) সাথে  সাতক্ষীরা-হ-১৮-২৫০৩ নম্বরের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হান্না সরকারকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহা নামের স্থানীয় এক তরুণী বাসের ধাক্কা  আহত হন। ঘটনাস্থলে এসে পুলিশ বাস ও মোটর সাইকেল উদ্ধার করেছে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।