ঢাকা রোববার ২৯ নভেম্বর ২০২৬ ১৪ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

চুকনগর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ১০.২২ পি.এম
চুকনগর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি :   খুলনার চুকনগর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এম রুহুল আমীন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, কবি ইব্রাহিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, কোষাধ্যক্ষ এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক গাজী শামীম হোসেন মিঠু প্রমুখ। সভায় প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ ও কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ক্লাবের সদস্য দৈনিক সংগ্রামের ডুমুরিয়া প্রতিনিধি মোঃ মঈন উদ্দিনের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।