ঢাকা রোববার ২৯ নভেম্বর ২০২৬ ১৪ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সম্পন্ন

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ১০.৩৬ পি.এম
আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ   সপ্তাহ সম্পন্ন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেষ হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সমাপনী দিনে স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন ২৬ নভেস্বর সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। ২৭ নভেম্বর প্রতাপনগরের মাদারবাড়িয়া ও নাকনা সাইক্লোন শেল্টারে ভ্যাকসিনিকেশন ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এদিন ২০০ অধিক গরু ও ৫০০ ছাগল-ভেড়াকে ভ্যাকসিন প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে অসংখ্য অস্বাস্থ্যকর গবাদিপশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সাথে প্রাণি সম্পদ সম্পর্কে সচেতনতা, প্রাণি পুষ্টি বিষয়ক ধারনা এবং আধুনিক খামার পদ্ধতি ও রপ্তানি উপযোগি করে প্রাণি সম্পদ প্রতিপালন পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। সমাপনী দিন ২৮ নভেম্বর সকালে বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়া রজব আলী হাফিজিয়া এতিমখানায় বাচ্চাদের ফিডিং করান হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়। একই সাথে প্রাণি পুষ্টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ধারনা প্রদান করা হয়। 

কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আঃ সালাম। সহযোগিতা করেন ও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশীপ প্রতিনিধি জুয়েল রানা, আহসান আলী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শফিউল ইসলাম (ইউপি সদস্য), আশাশুনি আলিম মাদ্রাসার অবঃ শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, সিনিঃ শিক্ষক মোস্তাহিদুর রহমান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।