কালীগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের নবনির্বাচিত কমিটির অভিষেক
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ২০২৬ এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের অভিষেক সংবর্ধনা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সহকারি অধ্যাপক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সহকারি নির্বাচন কমিশনার সাংবাদিিক শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় কমিটির নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য প্রদান করেন নির্বাচনের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম,বক্তব্য প্রদান করেন পৃষ্ঠপোষক বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,নির্বাচন কমিটির অন্যতম উপদেষ্টা,উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান,জেলা বিএনপির সদস্য নির্বাচন কমিটির অন্যতম উপদেষ্টা শেখ নুরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপদেষ্টা শেখ শফিকুল ইসলাম বাবু,জাতীয়তাবাদী দল বিএনপির মথুরেসপুর ইউনিয়ন শাখার সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, জামায়াত ইসলামী মথুরেশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, নির্বাচন কমিটির উপদেষ্টা মোঃ আজগর আলী, নবনির্বাচিত কমিটির সভাপতি সহ সভাপতি শেখ আবু তাহের,সহকারী নির্বাচন কমিশনার মোঃ জহুরুল হুদা,সরকারি নির্বাচন কমিশনার মোঃ তবিবুর রহমান খান প্রমুখ।নবনির্বাচিত ১৩ সদস্য নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অনুষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান।অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী নির্বাচন কমিশনার মাওলানা শেখ মনিরুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন শ্রী বিশ্বজিৎ কুমার ঘোষ। সভাপতির সমাপনী বক্তব্য শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী তিন বছর নাজিমগঞ্জ মোকামে বলিষ্ঠ নেতৃত্বের ভূমিকা রাখবেন সে বিষয়ে প্রত্যায় প্রকাশের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সকল আয় ব্যয়ের হিসাবের খাতা পত্র নমনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নিকট উপদেষ্টাবৃন্দ ও প্রধান পৃষ্ঠপোষকদ্বয়ের মাধ্যমে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে নির্বাচনে প্রতিযোগিতা করি প্রার্থী সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
