ঢাকা রোববার ২৯ নভেম্বর ২০২৬ ১৪ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জাহাঙ্গীর নগর বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ১১.২৪ পি.এম
জাহাঙ্গীর নগর বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

রফিকুল ইসলাম রনি :  দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন  বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 জাহাঙ্গীর নগর ইউনিয়ন  বিএনপির উদ্যোগে আগরপুর বেইলী ব্রিজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আগরপুর বাজারের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক সিকদার, উপজেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান রিপন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার, ছাত্র দলের সাবেক  নেতা আমিনুল ইসলাম,  রাসেল হাওলাদার প্রমুখ।

বক্তারা দেশের চলমান পরিস্থিতি ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।