মহম্মদপুরে জমজমাট ৬দলীয় ফুটবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন এইট ব্রাদার্স ফুটবল একাদশ
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় গোপালনগর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রবাসী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এইট ব্রাদার্স ফুটবল একাদশ।এদিকে রানার্সআপ হয় প্রবাসী ফুটবল একাদশ।
ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা বিএনপি'র অন্যতম যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।
এসময় উপজেলা বিএনপি'র আহবায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা,বিএনপি নেতা মো: মতিয়ার রহমান,প্রেসক্লাব মহম্মদপুর এর সভাপতি মো: আজিজুর রহমান টুটুল, মহম্মদপুর সদর ইউপি'র প্যানেল চেয়ারম্যান মো: নওশের আলী,সাবেক যুবদলের আহবায়ক ও ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো: রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আরিফুজ্জামান মিল্টন, যুবদলের আহবায়ক মো: তরিকুল ইসলাম তারা মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো: জাহিদুল ইসলাম রানু,মো: সিরাজুল ইসলাম মিন্টু,মো: জাহিদ হাসান টুটুল, মো: খায়রুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, গোপালনগরের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন সাগর।
এ ধরনের ফুটবল আয়োজন এলাকার তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
