ঢাকা রোববার ০৫ জুলাই ২০২৬ ২১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াগাতীতে স্কুলশিক্ষককে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থা

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ০৭.০৫ পি.এম
নড়াগাতীতে স্কুলশিক্ষককে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থা
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের চরকান্দিপাড়ার বাসিন্দা ও বলর্ধনা হাইস্কুলের শিক্ষক ওহিদুল শেখকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করেছে।

রোববার (৫ জুলাই) সকালে স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ওহিদুল শেখের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ( বলর্ধনা)  ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, গুরুতর আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।