ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

কলাপাড়ায় মাদক ও অপরাধ দমনের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, রোববার, সময়ঃ ০২.২৭ পি.এম
কলাপাড়ায় মাদক ও অপরাধ দমনের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ
www.dailyranggaprovat.com

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের মাদক ও অপরাধ দমনের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে চম্পাপুর ইউনিয়নের সচেতন নাগরিক ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন চম্পাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সৌরভ আহমেদ শুভ। উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমীরুল ইসলাম ফাহিম, চম্পাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইমতিয়াজুর রহমান কোয়েল মোল্লা। ধানখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাব্বি মোল্লা প্রমুখ।

বক্তারা মাদক ব্যবসায়ি, সেবনকারী এবং নানাবিদ অপরাধের সঙ্গে জরিতদে সনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপের আহবান জানান। 

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com