ঢাকা সোমবার ০৬ জুলাই ২০২৬ ২২ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, সোমবার, সময়ঃ ০৩.৩৩ পি.এম
কচুয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার  (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বিআরডিবি-এর যৌথ উদ্যোগে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কিশোরীদের প্রণোদনা প্রদান, গাছের চারা বিতরণ, র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

​সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, "গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং টেকসই পল্লী গঠনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়নের বিকল্প নেই।" তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান বলেন, "কচুয়া উপজেলার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশাসন ও বিআরডিবি একযোগে কাজ করছে। এই ধারা অব্যাহত রেখে একটি সমৃদ্ধ কচুয়া গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"

​অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসান ইমাম, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল,কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা,  বিএনপি'র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সংগঠনিক  সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,  জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মো : রফিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি সেখ মো: শহিদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,  জামায়াতের  সাধারণ সম্পাদক মাও: শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহাতুল ইসলাম শাকিল, জুবায়ের হোসেন রানা সহ   উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিআরডিবি-এর কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী সদস্যবৃন্দ। বক্তারা পল্লী অঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও জীবনযাত্রার মানোন্নয়নে সমবায় ও পল্লী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভার শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন ।