ঢাকা সোমবার ০৬ জুলাই ২০২৬ ২২ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় প্রদর্শনী চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.৫৭ পি.এম
তেরখাদায় প্রদর্শনী চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা)  প্রতিনিধি : সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের চত্ত্বরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় প্রর্দশনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার। অনুষ্ঠানে এছাড়াও অন্যান্য অফিসারগণ এবং প্রদর্শনী চাষীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রদর্শনী চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।