ঢাকা সোমবার ০৬ জুলাই ২০২৬ ২২ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.৫৮ পি.এম
কালিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (৬  জুলাই) জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০০৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ডকুমেন্টারি প্রদর্শন, পুরস্কার ও ঋণ, সুফলভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কালিগঞ্জ  সাতক্ষীরা আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি  বাহির হয়। র‍্যালি টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ডকুমেন্টরী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিপি  চেয়ারম্যান শেখ  লুৎফর রহমানের সভাপতিত্বে  ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু সঞ্চালনায়  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি) মইনুল ইসলাম খান  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী  সফু, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার  লিটন কুমার ঘোষ, অনুষ্ঠানে অন্যান্য মধ্য উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো: আলী সোহাল জুয়েল, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ  নাথ মন্ডল, কালিগঞ্জ ক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল,প্রমুখ।অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী,ও  সংগঠকদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়, শ্রেষ্ঠ  সমবায়ী ছনকা কৃষক সমবায় সমিতির শেখ লুৎফর রহমান, শ্রেষ্ঠ সমবায়ী সংগঠক  ভাড়া শিমলা কৃষক সমবায় সমিতির মোঃ ফারুক হোসেন,শ্রেষ্ঠ মহিলা সংগঠক কাকশিয়ালী মহিলা সমিতির   জেবুন্নেসা, ও বীর মুক্তিযোদ্ধা ও তাদের পশুদের কর্মসংস্থান কর্মসূচি হতে বীর মুক্তিযোদ্ধা এস এম শাহাদাত হোসেনকে গরু মোটাতাজাকরণ খাতে এক লক্ষ টাকা ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থী  শ্রেয়া দে,ও রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের শিক্ষার্থী   বিনা রানী চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সফল সফল  সমবায়ীদের   মাঝে গাছের চারা বিতরণ করা হয়, অনুষ্ঠানে  সরকারি কর্মকর্তা জন প্রতিনিধি সাংবাদিক বিআরডিবির সমবায় সদস্যরা উপস্থিত ছিলেন।