ঢাকা মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬ ২৩ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় কুপিয়ে জখমকরা ৭০ বছরের সেই বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.১৫ পি.এম

অরুণ কুমার বিশ্বাস, পাইকগছাা,(খুলনা) : পাইকগাছা উপজেলার সলুয়া গ্রামে কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে।দীর্ঘ ১৩ দিন খুলনায় চিকিৎসা শেষে বাড়িতে ফিরে সোমবার তার মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে,গরু বিক্রির টাকা বাড়িতে আছে এমন অনুমানে বুধবার দিবাগত রাতে পাইকগাছার সলুয়া গ্রামে মৃত রঞ্জন ঘোষের স্ত্রী সুমিত্রা ঘোষ (৭০)এর বাড়িতে অপরিচিত ঘাতকেরা ঘরে ঢুকে ত্বাঁর উপর অতর্কিত হামলা চালায় ।ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে জখম করে।চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়।রসেখানে ১৩ দিন চিকিৎসা শেষে গত ৪ জুলাই বাড়িতে আশার দুই দিন পর ৬ জুলাই সকালে তাঁর মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে নারায়ন ধোষ জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে  তাঁর মায়ের মাথায় ্আঘাত করে। ধারালো অসে্ত্রর আঘাতে মাথার ভেতরের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত্র  হয়েছিল।