ঢাকা মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬ ২৩ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.২১ পি.এম
গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী মোট ৪৮ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৮ বান্ডিল ঢেউটিন এবং প্রতি বান্ডিল টিনের সাথে নগদ ৩ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।