পহরডাঙ্গা ইউনিয়নকে একটি মডেল পরিষদ হিসেবে গড়ে তুলতে সুযোগ চাই- ঠাকুর আবুল আজম
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঠাকুর আবুল আজম।
তিনি বলেন, "জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদকে একটি মডেল পরিষদে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য। সবার মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।"
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, যুব উন্নয়ন এবং ডিজিটাল সেবার সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
ঠাকুর আবুল আজম ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য।
