ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আশাশুনিতে নবাগত ইউএনও'র যোগদান

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, রোববার, সময়ঃ ০২.৫১ পি.এম
আশাশুনিতে নবাগত  ইউএনও'র যোগদান
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলায় নবাগত নির্বাহী অফিসার হিসেবে শ্যামানন্দ কুন্ডু যোগদান করেছেন। রবিবার (৫ এপ্রিল) বেলা ১২টায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
যোগদানের পরপরই উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সারা দেশের ন্যায় আশাশুনিতে বিশ্বব্যাপী সমস্যা জ্বালানি সমস্যা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ সমস্যা। আমি আজই যোগদান করলাম। আজকে থানা পুলিশ ও অন্যদের সাথে কথা বলে পেট্রোল পাম্প থেকে জ্বালানী সরবরাহ নিয়ে সিদ্ধান্ত নেব। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মেনে জ্বালানী সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি সমস্যাকে না বাড়িয়ে কাজে সহযোগিতা করতে সকলকে অনুরোধ করেন। 
নবাগত ইউএনও শ্যামানন্দ কুন্ডু বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে ছিলেন। সেখান থেকে আশাশুনিতে ইউএনও হিসাবে যোগদান করেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com