ঢাকা বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ ২৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ ইসলামী ব্যাংকে গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.০০ এ.এম
কালিগঞ্জ ইসলামী ব্যাংকে গ্রাহক  সেবা মাস অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : ইবাংলাদেশ সলামী ব্যাংক বাংলাদেশ কালিগঞ্জ শাখার আয়োজনে  ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  কালিগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওহেদূরজ্জামানের সভাপতিত্বে ও ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমানের সঞ্চালনায় গ্রাহক সেবা মাস অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্য রাখেন  কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক মোসলেম উদ্দিন,  বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির  মাওলানা আব্দুল ওহাব  সিদ্দিকী,  বিশিষ্ট ব্যবসায়ী শেখ নাজমুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির  সভাপতি ও সাবেক ইউপি  চেয়ারম্যান মো:মাহবুবুর রহমান, স্টার  ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আজিজ আহমেদ পুটু,  কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,বিশিষ্ট  ব্যবসায়ী  মতিয়ার রহমান, ধারাভাষ্যকর এম আর  মোস্তাক প্রমুখ।  আলোচনা সভায় প্রধান অতিথি বলেন  ইসলামী ব্যাংক বাংলাদেশে  কল্যাণমুখী   ব্যাংকিং  ও সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা  সৃষ্টি করেছে। অন্যান্য ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংকে  গ্রাহকদের সেবা  অন্যরকম সুন্দর ব্যবস্থাপনা।  সভাপতির বক্তব্যে কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক    বলেন ইসলামী ব্যাংক ইসলামের নীতি ও আদর্শের মাধ্যমে সুদমুক্ত  ভাবে পরিচালিত হয়। এই ব্যাংকের শিকড় অনেক দূর, ইসলামি  ব্যাংকে  প্রায়  ৪  শতাধিক শাখায়  তিন কোটি গ্রাহক রয়েছে।  ডিজিটাল ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে লেনদেন করা হয়। ইসলামী ব্যাংক  বাংলাদেশের ধারে কাছে   কোন ব্যাংক নেই। এই ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। ইসলামী ব্যাংক সকল ধর্মের মানুষের ব্যাংক, আমরা সকল সমস্যা দূর করে  গ্রাহকদের সেবায় আস্তা অর্জন করতে সক্ষম হবো।সকলের সহযোগিতা চাই। অনুষ্ঠানে  ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন।