আমেরিকার সিভিএস ফার্মেসীর ডেক্স কর্মকর্তা নিলি আহমেদ আর নেই
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : আমেরিকার অন্যতম বৃহৎ হেলথ সলিউশন কোম্পানী সিভিএস এর অধীনস্থ ফার্মেসীর ফ্রন্ট ডেস্ক কর্মকর্তা নীলি আহমাদ (৭১) গত বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আর্লিংটনের ভার্জিনিয়া হসপিটাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
নীলি আহমাদ এর স্বামী আলাউদ্দিন আহমাদ একসময় বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক বাংলারবাণীর নির্বাহী সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ গ্রেটার ওয়াশিংটনের সভাপতি, ওয়াশিংটনের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এবং কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
আগামীকাল শুক্রবার জুমাবাদ আমেরিকার ভার্জিনিয়ার দার আলনুর ইসলামিক সেন্টার প্রাংগনে নীলি আহমাদের নামাজে জানাজা শেষে ভার্জিনিয়ার বিউরিয়াল স্টাফ রোড এলাকার কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক কণ্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নীলি আহমাদের মৃত্যুতে কলাপাড়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
