ঢাকা বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ ২৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নলতায় মাদক বিরোধী অভিযানে গাজা সহ এক ব্যক্তিকে থানা পুলিশে হস্তান্তর

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.০৫ পি.এম

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা নলতা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে  মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নলতা চৌমহনিতে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানে নলতা চৌমহনিতে নিরঞ্জনের দোকানে তল্লাশি চালিয়ে ৪৩ পিস গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। পরে উদ্ধারকৃত আলামত ও অভিযুক্ত ব্যক্তিকে কালিগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাদক বিরোধী অভিযানে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কিসমাতুল বারী, ইউপি সচিব,নলতা ইউনিয়ন পরিষদের সকল সদস্য (মেম্বার) এবং নলতা ইউনিয়ন বিএনপি সহ, ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক,  ইউনিয়নের পরিষদে গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্য সহ স্থানীয় এলাকাবাসী। 

নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ে বলেন, “ইউনিয়ন থেকে মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান।