ঢাকা শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

যশোর বোর্ডের চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.০৮ পি.এম
যশোর বোর্ডের চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময়
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অ্যাডহক  কমিটির  সভাপতি মুস্তাফিজুর রহমান যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও  মতবিনিময় করেছেন।    বৃহস্পতিবার( ৯  জুলাই) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের  চেয়ারম্যান  অধ্যাপক ফারুফে আযম মু. আব্দুস ছালাম মহোদয়   এর সাথে  সৌজন্যে সাক্ষাৎ করেন চাম্পাফুল আ. প্র.চ. মাধ্যামিক বিদ্যাপিঠের অ্যাডহক  কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান, তিনি বোর্ড চেয়ারম্যানকে  ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের সার্বিক বিষয়ে অবহিত করেন  স্থগিত হওয়া পরীক্ষা কেন্দ্র পুন:বহাল এর আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন । যশোর বোর্ডের   চেয়ারম্যান  কেন্দ্রটি  পুন:বহালের জন্য  আশ্বস্ত  প্রদান করেছেন বলে জানান ।