কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
★ সভাপতি শেখ লুৎফর রহমান, সহ সভাপতি শেখ মোস্তাহিদ রহমান লিটন।
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই-২৬) সকাল ১০টায় সনকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নির্বাচন পরিচালনায় দায়িত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির খসরু এর পরিচালনায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি, সহ- সভাপতি, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যসহ মোট ১২ জনের কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতি ভাবে গঠীত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব শেখ লুৎফর রহমান, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মোস্তাহিদ রহমান লিটন (শিক্ষক), সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে শেখ শফিউল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, খাঁন শাহিনুর রহমান, হাবিবা খাতুন, তানিয়া সানজিদা, নুর মোহাম্মদ মোল্ল্যা (মেম্বর) তানিয়া খাতুন, শেখ জাহিদুল বারী, শাহীনা আখতার (শিক্ষক প্রতিনিধি) ও সদস্য সচিব আমির খসরু। এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দীর্ঘদিনের আট বারের নির্বাচিত সভাপতি ডাঃ শেখ আমিনুল ইসলামসহ জনপ্রতিনিধি, শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
