ঢাকা বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ ২৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এম পি সরোয়ারের

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৪৪ পি.এম

নিজস্ব প্রতিবেদক : বরিশাল হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটের পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল প্রায় দেড় বছর আগে। আর সেই কমিটি দিয়েই চলছে মার্কেটের প্রকৃত ব্যবসায়ীদের কর্মকান্ড। আর এই কমিটির প্রতি সমার্থন রয়েছে প্রায় ২/ আড়াই শত ব্যবসায়ীর। কিন্তু যারা মার্কেটের ব্যবসায়ী না এমন কয়েকজন ব্যক্তি আকস্মিক ভাবে একটি কমিটি বানিয়ে তা প্রচার করতে শুরু করেছে। এতে করে নগরীর সনামধন্য এ মার্কেটের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন।

মূল কমিটির সদস্য সচিব ও ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক আহম্মদ উল্লাহ খোকন জানান, মহসিন মার্কেটের ব্যবসায়ী না এমন কয়েকজন লোক ভূয়া একটি কমিটি করে তা প্রচার করছে এর কোন ভিত্তি নেই। তিনি আরো জানান বির্তকিত ওই কমিটি কথা প্রচার করে আমাদের রাজৈনতিক অভিভাবক বরিশাল সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ার ভাইর নামে দোহাই দিচ্ছে যা সম্পুর্ন মিথ্য ও বানোয়াট।

বর্তমানে ৪৪ জন ব্যবসায়ীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে ও মজিবর রহমান সরোয়ার তা অনুমোদন দিয়েছে এ থবর প্রচার করা ওই ব্যক্তির নাম সাহাদাত হোসেন সাঈদ ও সোহানুর রহমান। মার্কেটে দু/ আড়াইশ দোকানদার থাকলেও তারা মাত্র ৪৪ জনের নাম লিখছে কমিটিতে। এদের মধ্যে কয়েকজন আবার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন তারা কিছুই জানেনা। এমন একজন আলী আসগড় গন্ধী। তিনি বলেন, আমি বরিশাল চেম্বার অব কমার্সের সদস্য ও মহসিন মার্কটের প্রবীন ব্যবসয়ী আমরা নতুন কমিটির বিষয় কিছুই জানিনা। যারা এই কমিটির কথা প্রকাশ করছে তারা মার্কেটের ব্যবসায়ী না।

এদিকে নতুন কমিটির সভাপতি দাবী করা সাহাদাত হোসেন সাঈদ তারা বৈধ ভাবে মহসিন মার্কেটের নতুন কমিটি করেছেন। ওই কমিটি মজিবর রহমান সরোয়ার অনুমোদন দিয়েছেন। তিনি নিজেকে বিএনপর ত্যাগী দাবী করে বলেন, আমি ১৭ বছর অনেক নির্যাতনের শিকার হইছি, মামালা খাইছি একারনে আমরা কমিটি করার দাবীদার।

তিনি, আরো জানান নতুন কমিটিতে মজিবর রহমান সরোয়ার, ওবায়দুল হক চান, মনিরুজ্জামান ফারুক সহ ১৫ জন কে উপদেষ্টা করা হয়েছে।

মহসিন মার্কেটের ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, ষ্টল সং ১৪৩, মোঃ নূরুল ইসলাম ষ্টল নং ৯১ ও আলী আসগড় ষ্টল নং ১২৫ এই তিন ব্যবসায়ী সহ আরো অনেক ষ্টল মালিক জানান, নতুন কমিটি ভুয়া। মার্কেটর কমিটি দেড় বছর আগেই করা।

বরিশাল হাজী মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটের অবস্থান নগরীর ১০ ওয়ার্ডে হওয়ার কারনে এখানের কমিটি গঠন সহ সকল কর্মকান্ডের সাথে জড়িড থাকেন স্হানীয় বি এন পি নেতারা। এবারে নতুন কমিটি গঠনের খবর প্রচার করা হলেও অবগত নন কেউ।

এ বিষয় বর্তমান ১০ নং ওয়ার্ড বি এন পির সভপতি সাহাদাত হোসেন তোতা বলেন, আহবায়ক কমিটি অনেক আগেই করা। নতুন করে কি হয়েছে তিনি জানেন না।

এ ব্যপারে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক তাকে আরো ১০/১২ জন কে মহসিন মার্কেট কমিটির উপদেষ্টা পদে রেখেছন।বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চান জানান, তিনি লোকমূখে শনেছেন তাকে উপদেষ্টা পদে রেখেছেন।

এ বিষয় বরিশাল সদর আসনের এমপি এ্যাড, মজিবর রহমান সরোয়ার জানান, তিনি উভয় পক্ষকে এক হয়ে মহসিন মার্কেটের কমিটি গঠনের জন্য বলেছন।