কালিয়া পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : কালিয়া পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম শেখ খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
নেতাকর্মীরা মরহুম শেখ খলিলুর রহমানের রাজনৈতিক অবদান, নেতৃত্বগুণ এবং দলকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
