তেরখাদার কাচিকাটা গ্রামে প্রভাবশালীদের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলার কাচিকাটা এলাকায় কতিপয় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক একই এলাকার শেখ দেলোয়ার হোসেন (৬০) নামের এক ব্যক্তির মৎস্য ঘের দখলের অভিযোগ উঠেছে। প্রভাবশালীরা জোরজবরদস্তি দেলোয়ার হোসেনের ঘেরের মাছ কীটনাশক দিয়ে ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তারা এখন দেলোয়ার হোসেন কে ঘের করতে দিবে না বলে হুমকি ধামকি, ভয়ভীতি প্রদর্শন করছে। দেলোয়ার হোসেন জানান, সম্প্রতি প্রভাবশালী ওই মহলটি তাদের ঘেরের দক্ষিণ পাশের বাঁধ কেটে ক্ষতি সাধন করতে গেলে তিনি গিয়ে বাঁধা প্রদান করেন। এ সময় প্রভাবশালী ওই মহলটি দেলোয়ার হোসেনের উপর ক্ষিপ্ত হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে দেলোয়ার হোসেন কে মারধর করতে উদ্যত হয়। দেলোয়ার হোসেন স্থানীয়দের সহায়তায় প্রাণে বেঁচে যান। এ ব্যাপারে শেখ দেলোয়ার হোসেন তেরখাদার কাচিকাটা গ্রামের শেখ আব্দুল্লাহ (৭২), পিতা-মৃত মোসলেম উদ্দিন শেখ, শরিফুল ইসলাম (৪০), পিতা- শেখ আব্দুল্লাহ, এরশাদ শেখ (৩৫), পিতা- শেখ আব্দুল্লাহ, সর্ব সাং- তেরখাদা (কাচিকাঁটা)থানা-তেরখাদা, জেলা-খুলনা'দের বিরুদ্ধে
তেরখাদা থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘের মালিক শেখ দেলোয়ার হোসেন জানান, তিনি বর্তমানে চরম আতংক, আশংকা এবং উদ্বেগের সাথে দিনতিপাত করছেন। তিনি জানান, বিবাদি পক্ষ তাকে এবং তার পরিবারের সদস্যদের উপর যেকোনো মুহূর্তে হামলা করতে পারে। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে এবং প্রভাবশালীরা যেনো তার ঘের দখল করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
