ঢাকা শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জের ব্যবসায়ীকে হেনস্থা ও অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.৫৬ পি.এম
কালিগঞ্জের ব্যবসায়ীকে হেনস্থা ও অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতাক্ষীরার কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীকে হেনস্থা ও পরিকল্পিতভাবে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সাতক্ষীরা টেলিভিশন নামের একটা অনলাইন পেজে "কালিগঞ্জের পানিয়ায় হাজী মধু ব্যবসায়ী গভীর রাতে মহিলার সাথে আটক" শিরোনামে প্রকাশিত ভিডিও এর প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি প্রতিকার চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহাজান সরদার।

 তিনি বলেছেন, গত মঙ্গলবার (৮জুলাই) আমার বাড়িতে দুপরে আমার আত্মীয়- স্বজনদের দাওয়াত ছিল। বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়ায় দুপুরে না আসতে পারায় সন্ধ্যার দিকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমার নিকট আত্মীয় ও তার প্রতিবেশী। পতিমধ্যে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের মোল্লাপাড়া নামক স্থানে সড়কের উপরে পৌছালে আমার আত্মীয়কে আটকিয়ে শ্রীলতাহানির চেষ্টা করে পানিয়া গ্রামের কতিপয় নেশাগ্রস্ত ও বিপথগামী উঠতি বয়সের যুবকেরা। আমি লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হীন কর্মকান্ডের কারণ জিজ্ঞাসাবাদ করি। এসময়ে ওই নেশাগ্রস্ত যুবকেরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজসহ ভিডিও ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাতক্ষীরা টিভি নামের একটা অনলাইন পেজে প্রচার করে। যেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমুলক ও উদ্যেশ্য প্রনেদিত। মূলত তারা আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার প্রতিপক্ষরা এই সকল নেশাগ্রস্ত যুবকদের দিয়ে এহেন মানহানিকর মিথ্যাচার করেছে। আমার ব্যবসায়ীক, সামাজিকভাবে হেয় করতে এই ধরনের নেক্কারজনক ঘটনা পূর্ব পরিকল্পিতভাবে জন্ম দিয়েছে। আমি এর জোর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রতিকার চেয়ে পুলিশ এবং প্রশাসনের উদ্ধতন কর্মকর্তার নিকট হস্তক্ষেপ কামনা করছি।