কালিয়া থানা প্রাঙ্গণে মোটরসাইকেল পার্কিং শেডের উদ্বোধন
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া থানা প্রাঙ্গণে আগত সেবাপ্রার্থীদের সুবিধা ও যানবাহন পার্কিংয়ে শৃঙ্খলা আনতে নবনির্মিত মোটরসাইকেল পার্কিং শেডের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্কিং শেডের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল মামুন শিকদার।
প্রকল্পটি বাস্তবায়ন করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। পুরো নির্মাণ কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন কালিয়া থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী। উপজেলা পরিষদ, কালিয়ার অর্থায়নে পার্কিং শেডটি নির্মিত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই মোটরসাইকেল পার্কিং শেডের ফলে থানা প্রাঙ্গণে যানবাহন পার্কিং আরও সুশৃঙ্খল হবে এবং সেবাপ্রার্থীরা সহজে ও নিরাপদে মোটরসাইকেল রাখার সুবিধা পাবেন।
