ঢাকা শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ১১.১১ এ.এম
নড়াইলে এনসিপির নবগঠিত  আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় নবগঠিত কমিটির সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় করেন। একই সঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নড়াইলের মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় আদর্শ, সততা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত সাংগঠনিক কাঠামো গড়ে তুলে নড়াইল জেলায় জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম আরও বেগবান করা হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দল ও দেশের কল্যাণে সবার কাছে দোয়া কামনা করা হয়।