ঢাকা শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় ইয়াবাসহ আটক ব্যাক্তির কারাদন্ড

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ১২.৩৬ পি.এম

অরুণ কুমার বিশ্বাস, পাইকগছাা,(খুলনা) : পাইকগাছা উপজেলার  কাশিমনগরে    ইয়াবা   সেবন ও সংরক্ষণের  অভিযোগে  মনোরঞ্জন বিশ্বাস ওরপে মদন(৪৫)নামে একব্যাক্তিকে আটক করে  ভ্রাম্যমাণ আদাণতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমনগর গ্রামে নিজ বাড়ি  থেকে তাঁকে আটক করা হয়।তিনি ওই গ্রামের মৃত শৈলেন বিশ্বাসের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা জানান গোপন সংবাদের ণিত্তিতে  কাশিমনগর গ্রামে মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়।  ্এ সময় তাঁর ঘরে তল্লাশি চালিয়ে দুইটি ইয়াবা ট্যাবলেট  এবং ইয়াবা সেবনের  বিভিন্ন সরঞ্জাম  উদ্ধার করা হয়।পরে তাঁকে আটক করা হয়। 

আটকের  পর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাইকগাছা  উপজেলা  সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ ফজলে রাব্বী।আদালতে অপরাধ স্বীকার করায় তাঁকে কারাদন্ড ও অর্থদন্ড  দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি,মনোরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত  কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন।