ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৩৮ পি.এম
 কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় অতিবৃষ্টি ও নদীভাঙনজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা, নদীভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা, সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, ত্রাণ বিতরণ এবং সার্বিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।