ঢাকা সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে যোগদান করলেন নিরুপম মজুমদার

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৪২ পি.এম
আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে যোগদান করলেন নিরুপম মজুমদার
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সদ্য নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নিরুপম মজুমদার। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই বিদায়ী ইউএনও লিখন বনিক এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি যোগদানের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর নিরুপম মজুমদার বলেন, আগৈলঝাড়া উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে উপজেলা প্রশাসন কাজ করবে।

নবাগত ইউএনও হিসেবে নিরুপম মজুমদারের যোগদানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর নেতৃত্বে উপজেলার উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

ইউএনও নিরুপম মজুমদার ৩৭ তম ব্যাচের একজন বিসিএস কর্মকর্তা। তিনি এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।