তেরখাদা পূজা মন্দিরের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে সভা
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : উপজেলার ছাগলাদাহ বুড়ো মায়ের গাছতলা মন্দিরের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে এক সভা সম্প্রতি মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির চলমান সভাপতি সূর্যকান্ত ঢালীর সভাপতিত্বে এবং আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিশিষ্ট সমাজসেবক ও ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম এমদাদুল হক, বারাসাত ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মোবাস্বার আলম, ছাগলাদাহ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মাসুম কাজী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ উকিল সিং। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পূজা পরিষদ নেতা অরবিন্দ প্রসাদ সাহা, বিএনপি নেতা সমীর কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক বিপ্লব কুমার সিকদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংকর কুমার বালা, সহকারী অধ্যাপক প্রসেন কুমার বিশ্বাস, প্রজেশ রায়, নির্মল অধিকারী, মধুসূদন মজুমদার, সমীর কৃষ্ণ ঢাল্লী, অবঃ শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস, সুবাস বাওয়ালী, পার্থ বরণ বিশ্বাস অভি, সাংবাদিক রিপন বিশ্বাস, শিবু সরকার, গৌর বিশ্বাস, শিবপদ দাস, সমরেশ মুনি, রতন কর্মকার, রেপতি মন্ডল,। সভায় এছাড়া ৬ইউনিয়নের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। সভাশেষে অরবিন্দ প্রসাদ সাহাকে সভাপতি, সমীর কৃষ্ণ ঢালীকে সাধারণ সম্পাদক, কার্ত্তিক রায়কে সাংগঠনিক সম্পাদক এবং পরিমল কান্তি মন্ডলকে কোষাধ্যক্ষ করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
