ঢাকা সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৪৮ পি.এম
তেরখাদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা)  প্রতিনিধি :  খুলনার  তেরখাদা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ১২ জুলাই দুপুর ১২টার দিকে এক অলোচনা সভা সম্মাননা সনদ ও ক্রেস্ট এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমা রানী মৃধা, উপজেলা তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন, তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, এফ ডব্লিউ এ ফাতেমা খাতুন, এফ পি আই কাজী সেলিউর রহমান, এফ ডব্লিউ ভি হাজেরা খাতুন, এস এ সি এম ও শেখ হুমায়ুন কবীর। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেষ্ট এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো, তারুন্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।