তেরখাদা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, থানার এস আই মোঃ রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ, প্রাণি সম্পদ অফিসারের প্রতিনিধি প্রসেন বিশ্বাস। সভায় উপজেলা আনসার ভিডিপি অফিসারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
