ঢাকা সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

অবিরাম বর্ষণে কপিলমুনি সহপার্শ্ববর্তী এলাকা প্লাবিত

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ১০.০১ পি.এম

অরুণ কুমার বিশ্বাস, পাইকগছাা,(খুলনা) : গত ৫দিনযাবৎ অবিরাম বর্ষণের ফলে কপিলমুনি শহরসহ পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে। গত সোমবার সন্ধ্য থেকে শুরু হওয়া বর্ষণে জনজীবন অচল ও  ব্যবসা বানিজ্য স্থবির হয়ে পড়েছে।

বিরামহীন এবর্ষণে নিতান্ত জরুরী কাজ ছাড়া কোন ব্যাক্তি বাড়ি হতে বাইরেযেতে পারেনি।  কখনও ভারি বর্ষণ আবার কখনও হালকা বৃষ্টি হচ্ছে। দিনভর  আকাশমেঘলা রয়েছে।  শহরের দোকান পাটঅধিকাংশ বন্ধ ছিল।  হাট বাজার, রাস্তা ঘাট ফাকা,  বাজারে খুলেরাখা দোকান পাটে কেনা বেচা নেই বললেও  চলে।   গরীব ও মধ্যবিত্তদেও জীবনেনেমে এসেছে  চরম দুর্ভোগ।  এই বর্ষার কারনে শ্রমিক শ্রেনীর দুর্ভোগনেমে এসেছে চরমে। নদ-নদীর পানী  স্বাভাবিকেরচেয়ে বৃদ্ধিপেয়েছে।বেশি জোরো বৃষ্টি শুরু হলে জনসাধারন ও ভ্যান,টেম্পু , নছিবন, করিমন চলা চল  একেবারে কমে যায়। এ সুযোগে ভ্যান চালকরাও ভাড়া দ্বিগুন বৃদ্ধি করে। অন্যদিকে পানের বরজ,উঠতি ফসল , তরিতরকারি,ফসলী      জমি পানিতে প্লাবিতসহবেশ কাঁচা ঘর বাড়ি ক্ষতি গ্রস্ত হয়েছে।ঘের মালিকেরা ঘেরে মাটিদিয়ে আটকিয়ে রাখার  জন্য মরণপনচেষ্টা চালিয়েযাচ্ছে। এ দিকে  অবিরাম বর্ষণের কারণে  বাজারে চাল,ডাল,তৈলসহ নিত্য প্রয়োজনীয়  দ্রব্যেও মূল্য বৃদ্ধিপেয়েছে। বাজারেমোটা চালের মূল্যকেজি প্রতি ২ টাকা বৃদ্ধিপেয়েছে।  তরিতরকারির মূল্য ও বৃদ্ধিপেয়েছে। সাধারন মানুষের ক্রয় ক্ষমতার    বাইরে। শ্রমিক শ্রেনীর দুর্ভোগ নেমে।খেটে খাওয়া দীনমজুররা  বাড়িতে বসে অলস সময় কাটাছে।কোথাও কোন কাজ নেই। কাজের অভাবে দিন আনা দিন খাওয়া লোকদের চরম দুর্ভোগপোহাতে হচ্ছে।ছেলে-মেয়ে পরিবার নিয়ে অনেকেই অধ্যাহারে অনাহারে  দিন কাটাচ্ছে।