ঢাকা সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনির জা‌রিফের ট‌্যা‌লেন্টপু‌লে বৃ‌ত্তি লাভ

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ১০.০২ পি.এম
আশাশুনির জা‌রিফের  ট‌্যা‌লেন্টপু‌লে বৃ‌ত্তি লাভ
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :

মোঃ জারিফ মাহমুদ আশাশু‌নি সরকা‌রি ম‌ডেল প্রাথ‌মিক বিদ‌্যালয় হ‌তে ট‌্যা‌লেন্টপু‌লে বৃ‌ত্তি পে‌য়ে‌ গর্বের দৃষ্টান্ত স্থাপন করেছে।
সে আশাশু‌নি সরকা‌রি ক‌লে‌জের সা‌বেক অধ‌্যক্ষ মোঃ রুহুল আমিন ও মোছাঃ আছিয়া খাতুন - এর পৌত্র এবং আশাশু‌নি সরকা‌রি ক‌লে‌জের ইং‌রে‌জি বিভা‌গের প্রভাষক জি এম আখতার-উজ-জামান (প্রিন্স) ও নাজ‌মিন সুলতানা (রিপা) -র একমাত্র পুত্র। 
ছোটবেলা থেকেই জারিফ পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের উৎসাহ-অনুপ্রেরণায় সে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। জারিফের এই অর্জনে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্রেণিশিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। 
জারিফের অভিভাবকরা সন্তানের এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং তার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জা‌রিফ ভ‌বিষ‌্যতে ডাক্তার হতে চায়।