ঢাকা বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৯.৩২ এ.এম
শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইল-১ (সংসদীয় আসন-৯৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ দায়িত্ব পাওয়ায় তাঁর সমর্থক, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে, বিশ্বাস জাহাঙ্গীর আলমকে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নড়াইল-১ আসনের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।