নেতা ওয়াহিদুজ্জামান মিলুকে ঘিরে ভোটারদের মাঝে আলোচনা
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : আসন্ন নড়াইল জেলার কালিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে নানা সমীকরণের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগী নেতা হিসেবে আলোচনায় উঠে এসেছে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলুর নাম। তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া কামনা করেছেন।
কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী শেখ পরিবারের (বড়বাড়ী) সন্তান ওয়াহিদুজ্জামান মিলু ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা। বর্তমানে তিনি কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই নেতা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক জীবনের বিভিন্ন প্রতিকূল সময়ে তিনি দলীয় নেতা-কর্মীদের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত রাখতে ভূমিকা রেখেছেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ।
শিক্ষাজীবনে তিনি কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, কালিয়া শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং খুলনা সিটি কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।
এর আগে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি দুইবার ধানের শীষ প্রতীক নিয়ে কালিয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেন।
স্থানীয় ভোটার ও দলীয় নেতা-কর্মীদের একাংশের মতে, ওয়াহিদুজ্জামান মিলু একজন কর্মীবান্ধব ও জনবান্ধব নেতা। ব্যক্তিগত ও সামাজিক নানা প্রয়োজনে তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি কালিয়া পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং একটি আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব পৌরসভা গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
