ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে শ্রমিক রফিকুলের পাশে দাঁড়ালেন ওসি শহিদুল ইসলাম

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.১৮ এ.এম
কালিগঞ্জে শ্রমিক রফিকুলের পাশে দাঁড়ালেন ওসি শহিদুল  ইসলাম
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :  সাতাক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙাকালে ককটেল বিষ্ফোরনে আহত রফিকুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়ে পাশে দাঁড়ালেন কালিগঞ্জ থানা'র অফিসার ইনচার্জ রবিউল ইসলাম। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় কালিগঞ্জ স্বস্থ্য কমপ্লেক্স চিকিৎসারত নির্মান শ্রমিক রফিকুল ইসলামের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের জন্য পাঁচ হাজার টাকা প্রদান করেণ ওসি। এসময়ে অফিসার ইনচার্জ মোঃ শহিদুল  ইসলাম হাওলাদার এর  সাথে থানা'র অন্যান্য কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ১২ জুলাই দুপুরে কালিগঞ্জ থানা'র পুরাতন ভবন ভাঙার সময়ে পরিত্যক্ত ককটেল বিষ্ফোরনে বাজারগ্রামের আব্দুল গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। সেই থেকেই তিনি কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছে।