কালীগঞ্জের যুবলীগ নেতা সজীব ও বিষ্ণুপুরের নুরুল পুলিশের হাতে আটক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.১৯ এ.এম
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি'র অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনার, মামলা নং- ১৫/ তাং-১৩/০৬/২৬ এর এজাহার ভুক্ত ৮ নং আসামী উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বন্দকাটি গ্ৰামের মৃত আরশাদ আলীর ছেলে নুরুল ইসলামকে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯ টার দিকে দিকে বাঁশতলা বাজার হতে আটক করেন।একই মামলার সন্দিগ্ধ আসামী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্ৰামের রফিকুল ইসলামের ছেলে সজিব হোসেনকে গোয়েন্দা তথ্য অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মহসিন আলী সঙ্গীয় ফোর্স সহ হাড়দ্দাহ এলাকা থেকে সকাল প্রায় ১০ টার দিকে আটক করেন।
