ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধণা
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধ : সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ১৪ জুলাই) বেলা ১ টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক কাউন্সিল হলে সম্বর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত সাইয়েদা নাফিসা,পিতা মাহফুজ উল্লাহ পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মুমতাহিনা পিতা তুহিন জাহাঙ্গীর , ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জান্নাতুল পিতা জুয়েল, ও বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফাহিমা মুসতারি পিতা ফারুক হোসেন। তারা সকলেই কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বর্তমান ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, সহকারী শিক্ষক কনিকা সরকার, সহকারী শিক্ষক তুহিন হুদা প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সুকুমার দাশ বাচ্চু। মেধাবী শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের আগামী দিনে লেখাপড়ায় আরো ভালো ফলাফলের মধ্যে দিয়ে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
