ঢাকা বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বাগেরহাটের কচুয়ায় ‘পার্টনার’ কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.৩৭ পি.এম
বাগেরহাটের কচুয়ায় ‘পার্টনার’ কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রকল্প) মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।  

অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ আসিফ হায়দার, কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা নাঈমুর রশিদ লিওন, জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মো: রফিকুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম ও সাংবাদিক  সোসাইটির সাংবাদিকবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, সফল কৃষি উদ্যোক্তা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কংগ্রেসে অংশগ্রহণ করেন।

​সভায় বক্তারা বলেন, দেশের কৃষি খাতের টেকসই রূপান্তর, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ‘পার্টনার’ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং লাভজনক কৃষির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান বলেন, "কৃষকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। আমাদের লক্ষ্য কেবল উৎপাদন বৃদ্ধি করা নয়, বরং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।"

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বাগেরহাটের কৃষিকে আরও সমৃদ্ধ করতে ‘পার্টনার’ প্রকল্প একটি মাইলফলক। প্রান্তিক পর্যায়ের কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত সেবা পৌঁছে দিতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

​অনুষ্ঠানে উপজেলার সফল কৃষকদের মাঝে আধুনিক কৃষি উপকরণ ও তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে এক কর্মশালায় কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, নিরাপদ ফসল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।