আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকাল ৫.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।
শ্বেতপুর অনির্বাণ যুব সংঘের আয়োজনে লাল ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। অনির্বাণ যুব সংঘের সভাপতি আজমল হুদা ছট্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। ইউনিয়ন যৃব দলের আহবায়ক মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী আলহাজ্ব আঃ রব, আঃ হামিদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দীন, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব আঃ কুদ্দুছ ও অনির্বাণ যুব সংঘের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত মেলায় ৪টি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন বিকাল ৫.৩০ টা থেকে রাত্র ১১.৩০ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বৃক্ষ চারা বিক্রয়ের পাশাপাশি সংস্কৃতিক অনুষ্ঠানে কৌতুক শিল্পী ও আমন্ত্রিত সঙ্গীত শিল্পীরা কৌতুক ও সংগীত পরিবেশন করবেন বলে আয়োজনকারী কর্তৃপক্ষ জানান।
