কালিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে এক ভাবগম্ভীর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ) সকাল ১০টা ৩০ মিনিটে কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রতিনিধি।
এছাড়াও অনুষ্ঠানে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।।
