ঢাকা শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.০০ পি.এম
কালীগঞ্জে   সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১  টায় কালীগঞ্জ প্রেস ক্লাবের হলরুম কালিগঞ্জ উপজেলা পিস ফ্যাসিলিটিটর গ্রুপ পি এফ জি এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় মাল্টি স্টোক হোল্ডার ইনিশিটিয়েভ ফর পিস এন্ড স্টাবিলিটি (এম আই পি এস) প্রকল্পের অধীনে শান্তি ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পিএসজি গ্রুপের পিস অ্যাম্বাসেডর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও কো:অর্ডিনেটর সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সম্প্রীতির সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামামাত  ইসলামী আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, জামায়াত ইসলামী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, কালিগঞ্জ প্রেস  ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, পিএফজি গ্রুপের সদস্য এম হাফিজুর রহমান শিমুল, পিএফজি গ্রুপের সদস্য উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর উপজেলা,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মিলন কুমার ঘোষ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমন্বয়কারী আবু তাহের।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল গফুর, গীতা পাঠ করেন  নলতা কালীমাতা মন্দির এর পুরোহিত  সঞ্জয় চক্রবর্তী,  সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণ গোত্র ও সম্প্রদায়ের মানুষের বসবাস, বাংলাদেশ একটি ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি দেশ।এদেশে  ধর্মীয় কোন বিভেদ সৃষ্টি করতে পারে না। কিন্তু বিপথগামী কিছু  মানুষ ধর্মকে পুঁজি করে সমাজে বিভেদ সৃষ্টি করে যা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সেজন্য সকল ধর্মের ও রাজনৈতিক নেতাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। সকল হিংসা-বিদ্বেষ ভুলে দেশকে  এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা পি এফ জি  গ্রুপের সদস্য, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, ইউথ গ্রুপ সদস্যরা  উপস্থিত ছিলেন।