ঢাকা শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.৪৩ পি.এম
তেরখাদায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা)  প্রতিনিধি : তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার  (১৬ জুলাই) সকাল ১১টার দিকে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শারাফাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফিরোজা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মোঃ বেল্লাল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মল্লিক আবু সাইদ,   উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, শহীদ আব্দুল হামিদের পিতা মোঃ জাফর শেখ, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী ও মডেল মসজিদের ইমাম মাওলানা আবু তোরাব সিকদার। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, মডেল মসজিদের ইমাম মাওলানা আবু তোরাব সিকদার।