তেরখাদায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি এবং স্বাস্থ্য পরিচর্যা উপকরণ বিতরণ
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে দলিত ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি এবং স্বাস্থ্য পরিচর্যা উপকরণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী। দলিতের প্রোগ্রাম অর্গানাইজার মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলিতের সাপোর্ট স্টাফ লিমা দাস। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা।
